২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

মাগুরা সদর উপজেলায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

শনিবার বিকালে আলোকদিয়া গ্রামের নবগঙ্গা নদীর শ্মশান ঘাট থেকে  আল আমিনের (২২) লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি আজমল হুদা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে আল আমিন মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ভাড়া বাসায় থেকে ইজিবাইক চালাতেন।

“শুক্রবার বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ ছিলেন। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

আমিনের গলায় কাঁচা পাটের রশি পেঁচানো ছিল বলে তিনি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।