২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সংঘাতে ফরিদপুরে একজনের মৃত্যু

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে ফরিদপুরের একটি ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম তালুকদার (৫৫) মারা যান বলে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে বৃষ্টির মধ্যে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সদস্য প্রার্থী আক্কাচ ব্যাপারির লোকজনের কাছে অপর সদস্য প্রার্থী মহিউদ্দিন খানের লোকজন ভোট চাইলে সংঘর্ষ হয় বলে জানা গেছে।

“ফুকুরহাটি গ্রামে বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মোসলেম ও আক্কাচসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়। মোসলেমকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দুপুরে তিনি মারা যান।”

এ ঘটনায় নিহতের ছেলে লালচান তালুকদার আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন বলে ওসি জানান।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।