২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী হত্যার দায়ে ফাঁসির আদেশ

নরসিংদীতে যৌতুক না পেয়ে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 05:57 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ছানাউল্লাহ (২৪) রায়পুরা উপজেলার করিমগঞ্জ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন তিনি।

একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত শহিদুল্লাহ (২৬), বাচ্চু মিয়া (৪৮), মোসাম্মৎ রাশিদা বেগমকে (৪২) খালাস দিয়েছে বলে জানান বিশেষ পিপি শরিফুল ইসলাম চৌধুরী দর্পন ।

মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, উপজেলার হাসনাবাদ গ্রামের গয়েছ আলী মিয়ার মেয়ে ছোলেমা বেগমের সঙ্গে ছানাউল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকেই ছানাউল্লাহ, তার বাবা বাচ্চু মিয়া, মা রাশিদা বেগম, ভাই শহিদুল্লাহ বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য ছোলেমাকে চাপ দেয়।

“যৌতুক এনে দিতে অপারগতা প্রকাশ করায় ২০০৩ সালের ২১ মার্চ রাতে তাকে পিটিয়ে হত্যা করে। এ ব্যাপারে গয়েছ আলী মিয়া বাদী হয়ে ছানাউল্লাহ, তার মা-বাবা ও ভাইকে আসামি করে রায়পুরা থানায় একটি হত্যা মামলা করেন।”

তদন্ত শেষে ২০০৫ সালের ১৩ অগাস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।