২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্রবধূর হাতে শাশুড়ি খুন

জমি সংক্রান্ত বিরোধের জেরে সাভারে শাশুড়ির মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 05:26 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার দুপুরে সাভার সদর ইউনিয়নের কলমার জিনজিরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান।

নিহত সুফিয়া বেগম (৫৫) ওই এলাকায় হাসেম খাঁনের স্ত্রী।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন পুত্রবধূ দেলেরা বেগম।

এসআই আসাদুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপুরে সুফিয়ার সঙ্গে ঝগড়া হয় দেলেরা বেগমের। এসময় বাড়িতে কেউ না থাকায় দেলেরা শাশুড়ি সুফিয়ার মাথায় ইট দিয়ে আঘাত করেন।

“ প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণ করেন।”

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।