২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হল বৃহস্পতিবার থেকে বন্ধ

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে দাপ্তরিক কার্যক্রম বন্ধের কারণে বৃহস্পতিবার থেকে আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 09:00 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

আগামী ২৬ মে পর্যন্ত হলগুলো বন্ধ থাকবে বলে বুধবার বিকেলে জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান জানান।      

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯ মে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। ২৭ মে সকাল ৯টায় হলগুলো পুনরায় খুলে দেওয়া হবে।

“এর আগে গত ৭ থেকে ২৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও অফিস ও হল খোলা ছিল। ২০ থেকে ২৬ মে পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তাসহ বেশ কিছু কারণে কর্তৃপক্ষ হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।”

তবে ২৭ মে শুক্রবার হওয়ায় ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম ২৮ মে শুরু হবে বলে তিনি জানান।