২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তালাবদ্ধ ঘরে পোশাক কর্মীর গলিত লাশ

ঢাকার সাভারে একটি তালাবদ্ধ ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 04:45 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

বুধবার দুপুরে সাভারের রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকার নান্নু মিয়ার ভাড়া দেওয়া  ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়ে বলে জানান সাভার মডেল থানার এসআই শফিউল আলম।

আনুমানিক ৩০ বয়সী ওই নারী হেমায়েতপুর এলাকার ‘একেএইচ গামের্ন্টস’ এ চাকুরি করতেন বলে জানালেও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই শফিউল বলেন, দুপুরে ওই কক্ষের ভাঙ জানালা দিয়ে ওই নারীর মৃতদেহ দেখতে পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “গলায় গামছা পেঁচানো লাশটি কাঁথা দিয়ে মোড়ানো ছিল। ৩/৪ দিন আগে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

“তিন মাস আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ঘরটি ভাড়া নিলেও তাদের নাম-পরিচয় বলতে পারেননি বাড়ির মালিক নান্নু মিয়া।”