২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি সদস্যের ঘরে ১০টি রাম দা

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এক ইউপি সদস্যের ঘর থেকে ১০টি রাম দা ও কাশবন থেকে প্রায় অর্ধশত গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 09:54 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মঙ্গলবার দুপুরে হোসেন্দী ইউনিয়নের রঘুরচর থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় বলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

পুলিশ সুপার বিপ্লব বিজয় সরকার সাংবাদিকদের বলেন, রঘুরচর গ্রামে অভিযান চালিয়ে ইউপি সদস্য মুক্তার হোসেনের ঘর থেকে ১০টি রাম দা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

“একই সময় রঘুরচর এলাকার আবুল খায়ের গ্রুপের শিল্পকারখানার ভরাটকৃত জায়গার কাশবন থেকে ইতালির তৈরি তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, দুটি শটগান, শটগানের ১৮ রাউন্ড গুলি, একটি পাইপগান ও গুলিভর্তি আলাদা দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আগামী ২৮ মে গজারিয়া উপজেলার আট ইউনিয়নে ভোট হবে।

নির্বাচনে প্রভাব সৃষ্টির জন্য অস্ত্র মজুদ করা হতে পারে বলে পুলিশ সুপার জানান।