২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে ঝড়ে বাংলাদেশি পুলিশের মৃত্যু

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত এক বাংলাদেশি পুলিশের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 01:53 AM

Updated : 20 Aug 2022, 12:44 PM

নিহত পুলিশ কনস্টেবল ছামিদুল ইসলামের বাড়ি (৩২) শেরপুর সদর উপজেলার বেতমারি গ্রামে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকেলে কর্মরত থাকা অবস্থায় মালিতে ঝড়ের কবলে পড়ে গুরুতর আহত হন ছামিদুল।

“তাকে বামাকো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।”

গত ৩ মে রাতে ছামিদুল বাংলাদেশ থেকে মালি যান। বাংলাদেশে সর্বশেষ তিনি ময়মনসিংহ পুলিশ লাইনে কর্মরত ছিল।

লাশ দেশে আনার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডিআইজি আল মামুন।