গাজীপুরে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
গাজীপুরে ছয় বছর আগের হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. রাসেল (৩২) শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের গোলচালা গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে হারিছ উদ্দিন জানান।
মামলার বরাত দিয়ে পিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে শ্রীপুরের ভেরামতলী পাগলার বাজারে রাসেলের নেতৃত্বে ওই এলাকার মেছের আলীকে (৪৫) পিটিয়ে আহত করা হয়। ঘটনার দুইদিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‘এ ঘটনায় নিহতের ছেলে জমির উদ্দিন বাদী হয়ে রাসেলসহ চারজনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করেন।’
রাসেলকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে শ্রীপুর থানার এসআই আব্দুর রাজ্জাক রাসেলকে আসামি করে ওই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন বলে জানান পিপি।
