২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষার্থী ‘নিখোঁজ’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজির তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে তার বিভাগের অভিযোগ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 08:03 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

রহমতুল্লাহ নামের ওই শিক্ষার্থী নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোর মাগুরা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী।

এ ঘটনায় শনিবার রাতে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বিভাগের শিক্ষক অধ্যাপক নুরুল আলম।

গত শুক্রবার (১৩ মে) রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে তার সহপাঠীরা জানান।

রহমতুল্লাহর বন্ধু রাশেদ খান বলেন, শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে অসুস্থ এক স্বজনকে দেখতে যাওয়ার কথা বলে রুমে থেকে বের হয়ে যান রহমতুল্লাহ। রাতে রুমে না ফেরায় তার সহপাঠীরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান।

শনিবার তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি বলে তিনি জানান।

রহমতুল্লাহর বড় ভাই মাহমুদ হোসেন বলেন, “তার ফোনও বন্ধ রয়েছে। আমরা খোঁজ চালিয়ে যাচ্ছি।”

নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, “নিখোঁজ হওয়া ছাত্রের বিভাগের একজন শিক্ষক রাতে জিডি করেছেন। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমরা তদন্ত চালাচ্ছি।”