২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ

দিনাজপুরের বিরলে ছাগল বিক্রিতে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। 

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 04:53 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

নিহত শরিফা বেগম (৬৫) উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মফিজউদ্দীনের স্ত্রী।

রোববার সকালে এ ঘটনা ঘটে বলে বিরল থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত জানান।

এ ঘটনার পর শরিফার ছেলে শরিফুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, শরিফুল বাড়ির একটি ছাগল বিক্রির জন্য বাজারে নিয়ে যেতে চান। এতে শরিফা বাধা দিলে লোহার ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করেন শরিফুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।