কিশোরগঞ্জে নৌকা ডুবে নিখোঁজ নানি-নাতির লাশ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনায় নৌকা ডুবে নিখোঁজ এক নারী ও তার নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এরা হল- হাজেরা খাতুন (৭০) ও তার নাতি ওয়াসেত (৭)। তাদের বাড়ি উপজেলার জয়সিদ্ধি গ্রামে।
ইটনা থানার ওসি আব্দুল মালেক বলেন, শনিবার সকালে মৃগা ইউনিয়নের কাটিয়ারকান্দা এলাকায় ওয়ারা হাওর থেকে তাদের লাশ পাওয়া যায়।
নিখোঁজ রয়েছেন ওয়াসেতের বাবা হযরত আলী (৩২)। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
ওসি বলেন, শুক্রবার বিকালে পরিবারের ছয় সদস্যকে নিয়ে নৌকায় করে জয়সিদ্ধি থেকে মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে যাচ্ছিলেন হযেরত আলী। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে গেলে হযরত, তার ছেলে ওয়াসেত ও শাশুড়ি হাজেরা নিখোঁজ হন।
