২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের বানিয়াপাড়া এলাকা থেকে এক যুবকের গাছে ঝোলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 12:17 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

শনিবার সকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বানিয়াপাড়া হাইওয়ে পুলিশ বক্স এলাকার একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন।

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।

ওসি ফরিদ বলেন, শনিবার ভোরে পুলিশ বক্স এলাকায় গাছে লাশ ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

লাশের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।