২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে লিচু বাগানে কিশোরের লাশ

চাঁপাইনবাবগঞ্জে লিচু বাগান থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 11:38 AM

Updated : 12 Apr 2022, 02:03 AM

শনিবার সকালে পৌর এলাকার স্বরূপনগর মহল্লা থেকে শরিফুল ইসলামের (১৮) লাশ উদ্ধার করা হয় বলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মাজহারুল ইসলাম জানান।

শরিফুল ওই এলাকার এনামুল হকের ছেলে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ওসি মাজহারুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি লিচু বাগানে তার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। শরিফুলের বুকে আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি বলেন, “শুক্রবার রাতের কোনো এক সময় লিচু পাড়তে গাছে উঠে ডাল ভেঙ্গে পড়ে যায় শরিফুল। পড়ার পর বুকে রড বিঁধে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”