২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরিকাঘাতে সিরাজগঞ্জে শিশুমৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলায় কিশোরের ছুরিকাঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 12:02 AM

Updated : 20 Aug 2022, 12:42 PM

বৃহস্পতিবার বিকালে জামুয়া গ্রাম থেকে স্থানীয় রফিকুল ইসলামের ছেলে সিয়ামের (৭) লাশ উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদ সদস্য সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সিয়াম ও এক কিশোর আম কাটার ছুরি নিয়ে বাড়ির পাশে স্থানীয় ছেলেদের সাথে আড্ডা দিচ্ছিল।

“এ সময় শিশু সিয়াম সেখান দিয়ে দৌড়ে যাওয়ার সময় আকস্মিকভাবে তার বুকে ছুরি লেগে ঘটনাস্থলেই মারা যায় বলে জানা গেছে।”

দুর্ঘটনার পর ছুরিওয়ালা কিশোরসহ তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি হাবিবুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সিয়ামের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

“যে কিশোরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।”

এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।