২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাসহ ৬ মামলার আসামি গ্রেপ্তার মাগুরায়

হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্রসহ ছয় মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 06:09 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার ভোরে বলিয়াকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত হিল্লোল বসু রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর গ্রামের মৃত সুবাস বসুর ছেলে।

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, হিল্লোলের নামে মাগুরার শ্রীপুর, ফরিদপুরের মধুখালী, রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে।

“সম্প্রতি মুক্তিপণের দাবিতে শ্রীপুরে ঘটে যাওয়া একাধিক অপহরণের ঘটনার মূল নায়ক সে।”

মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ি সীমান্ত এলাকায় বাহিনী গড়ে তুলে হিল্লোল নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে বলেও জানান তিনি।