বগুড়ায় জামাত-শিবিরের ১৬ কর্মী গ্রেপ্তার
বগুড়ায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় জামায়াত-শিবিরের ১৪ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া পুলিশের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. গাজিউর রহমান জানান, আগের রাত ও বৃহস্পতিবার ভোরে ১৬ জন জামায়াত-শিবিরের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এরমধ্যে নন্দিগ্রাম উপজেলায় ৩ জন, কাহালু উপজেলায় ৪ জন, শেরপুর উপজেলায় ৪ জন, দুপচাঁচিয়া উপজেলায় ২ জন, আদমদিঘী উপজেলায় ১ জন ও বগুড়া সদর উপজেলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়।
এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে বলে জানান তিনি।
