২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ধান সংগ্রহ শুরু গাইবান্ধায়

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বুধবার আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ শুরু করেছে সরকার।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 08:12 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

গোলাপবাগ খাদ্যগুদামে ধান সংগ্রহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হান্নান।

উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি মৌসুমে এ উপজেলার তিনটি ক্রয়কেন্দ্রে চার হাজার ৩২১ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে।

উদ্বোধনী দিনে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ছয় মেট্রিকটন বোরো ধান প্রতি কেজি ২৩ টাকা হারে কেনা হয় বলে তিনি জানান ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্যনিয়ন্ত্রক আমজাদ হোসেন, চালকল মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু প্রমুখ উপস্থিত ছিলেন।