২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বেড়েছে পাশের হার, কমেছে জিপিএ ৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দিনাজপুর  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 06:42 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বছর পাশের হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ, যা গত বছর ছিল ৮৫ দশমিক ৫০ শতাংশ।

দুই বছরের ফলাফলের তথ্যে দেখা গেছে, দিনাজপুর বোর্ডে এ বছর জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৮৯৯ জন। আর গত বছর পেয়েছিল ১০ হাজার ৮৪২ জন।

২০১৫ সালে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৬ হাজার ৫৩২ জন।  গত বছরের তুলনায় এ বছর ২২ হাজার ৯৫৪ জন বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

তোফাজ্জুর রহমান জানান, এ বছর দিনাজপুর শিক্ষা বোডের্র অধীনে আট জেলার ২ হাজার ৫৬৯টি স্কুল থেকে ১ লাখ ৪৯ হাজার ৫৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় । এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৩৪ হাজার ২১ জন।

মেয়েদের পাশের হার ৮৯ দশমিক ৯৫ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা সমান্য এগিয়ে রয়েছে বলে জানান তিনি।