রাজশাহীতে বেড়েছে পাসের হার ও জিপিএ ৫
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার ও জিপিএ ৫ দুটোই বেড়েছে।
বুধবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব ড. আনারুল হক।
এবার পাসের হার ৯৫ দশমিক ৭০। যা গতবার ছিল ৯৪ দশমিক ৯৭। আর জিপিএ ৫ পেয়েছে ১৭ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। যা গত বছর পেয়েছিল ১৫ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী।
সংবাদ সম্মেলনে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ জানান, এবার বোর্ডের অধীনে দুই হাজার ৬১৩টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৫ হাজার ৪০৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ৪৫ হাজার ৫১৮ জন।
বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৮০০টি, আর দুইটি স্কুল থেকে একজনও পাস করতে পারেনি বলে জানান তিনি।
