সাতক্ষীরায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩
সাতক্ষীরা সদর উপজেলায় বাস চাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন।
সোমবার উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা সদর থানার ওসি ইমদাদুল হক শেখ।
নিহতরা হলেন, উপজেলার চুপড়িয়া গ্রামের আব্দুর রউফের স্ত্রী সাহিদা খাতুন (৪৫), মেয়ে সালমা খাতুন (১৭) ও কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৩৫) ।
আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি ইমদাদুল বলেন, সাতক্ষীরাগামী পরিবহন এ কে ট্রাভেলসের একটি বাস ছয়ঘরিয়া এলাকায় যাত্রীবাহী নছিমনকে পেছন থেকে ধাক্কা দিলে সাহিদা ও সালমা সড়কে পড়ে গেলে তাদের উপর দিয়েই বাসটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আর আহত হয় নছিমনে আরও তিন যাত্রী।
আহতদের সাতক্ষীরা সদর হাসাপাতালে নিয়ে গেলে সেখানে আমেনা খাতুনের মৃত্যু হয় বলে জানান তিনি।
