২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের উপদ্রব, হবিগঞ্জে ভ্যাকসিন নাই

শহরে কুকুরের উপদ্রবে অতিষ্ট হয়ে উঠলেও হবিগঞ্জ পৌরসভায় ভ্যাকসিন না থাকার কথা জানিয়েছেন এক কর্মকর্তা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 12:06 AM

Updated : 20 Aug 2022, 12:40 PM

রোববার পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাশ বলেন, “পৌরসভায় পাগলা কুকুরকে দেওয়ার জন্য কোন ভ্যাকসিন নেই।”

এ ব্যাপারে পৌরসভার কোন সিদ্ধান্ত হয়নি বলেও জানানা তিনি।

এদিকে, হবিগঞ্জ শহরের বেওয়ারিশ কুকুরের কামড়ে বেশ কজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার সকালে হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী, নোয়াবাদ, জালালবাদ, উমেদনগর এলাকায় লোকজন ‘পাগলা’ কুকুরের কামড়ে আহত হয়েছে।

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক বজলুর রহমান জানান, আহতদের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

“এ ব্যাপারে ভয়ের কোন কারণ নেই।”

কুকুরের কামড়ে আহতদের মধ্যে শহরের হরিপুরের মামুন মিয়া (১০), উত্তর শ্যামলী এলাকার জেবা বেগম (৪৫), একই এলাকার হেলান চৌধুরী (৪০), উমেদনগর এলাকার মুন্না মিয়া (১৩), জালালাবাদ-নোয়াগাও গ্রামের সীমা আক্তার (২২), লাল মতি বেগম (৫০), পিয়ারা বেগম (৪০), মনিকা আক্তার (১০), বাদল মিয়া (৪০), মিলন মিয়া (১৮), হানিফ উল্লাহ (২০), শাহানুর (৭০), নোয়াহাটি এলাকার জাহিদ মিয়া হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন। অন্যান্যদের পরিচয় পাওয়া যায়নি।