১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পরবর্তী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে নারী নিহত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় এক নারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঠাঁকুরগাও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 02:37 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

শনিবার রাতে উপজেলার পারিয়া ইউনিয়নের বেউরঝাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি আমিনুল ইসলাম।

নিহত আসমা বেগম (৫৫) ওই গ্রামের গলিয়া মোহাম্মদের স্ত্রী।

খবর পেয়ে রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে জানান ওসি।

স্থানীয়রা জানায়, শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেউরঝারি ওয়ার্ডে সলেমান নামে ব্যক্তি ইউপি সদস্য নির্বাচিত হন। রাতে পরাজিত প্রার্থী গুল মোহাম্মদ এবং শরীফুল ইসলামের কর্মী সমর্থকদের সঙ্গে বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিতণ্ডার এক পর্যায়ে সংঘষ বাঁধলে লাঠির আঘাতে আসমা বেগমের মৃত্যু হয়।

ওসি বলেন, আসমা লাঠির আঘাতেই মারা গেছেন। তবে বিষয়টি নির্বাচনকে কেন্দ্র করে নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে শনিবার ভোটগ্রহণের সময় হরিণমারী ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হন।