১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

১০ জনের পাকিস্তানকে হারিয়ে শিরোপা ধরে রাখল ভারত

দ্বিতীয়ার্ধে জুনাইদ আহমেদ শাহ লাল কার্ড দেখার পর, পথ হারায় পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 10:04 PM

Updated : 17 Nov 2026, 10:04 PM

শুরু থেকে আক্রমণাত্মক খেলা পাকিস্তান এগিয়ে গেল প্রথমার্ধের শেষ দিকে। বিরতির পর জুনাইদ আহমেদ শাহ বহিষ্কার হওয়ার পর বদলে গেল ম্যাচের দৃশ্যপট। সমতা টেনে আক্রমণের ঝড় তুলল ভারত। শেষ দিকে সন্দ্বীপ মান্ডির গোলে শিরোপা ধরে রাখার উল্লাসে ফেটে পড়ল নওশাদ মুসার দল।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ২-১ গোলে জিতেছে ভারত। আলমগীর আলি খান গাজী পাকিস্তানকে এগিয়ে নেওয়ার পর, সুহাইল ভাট সমতা ফেরান। পরে ওই ব্যবধান গড়ে দেন সন্দ্বীপ মান্ডি।

আগে থেকেই সাফে রেকর্ড শিরোপা জয়ী ভারত। শিরোপা সংখ্যাকে ১০-এ উন্নিত করল তারা।

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েই শিরোপা ধরে রাখার পথে যাত্রা শুরু করেছিল ভারত।

বিস্তারিত আসছে…