২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ৬ ডাকাত গ্রেপ্তার

বিভিন্ন সময় লুট করা মালামালসহ সিলেটে ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 01:41 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, সিলেটের মোগলাবাজারের লোকমান হোসেন (২২), পিরোজপুরের রাজু শেখ (২৩), খুলনার ইউনুছ শেখ (২৬), বাবু হোসেন (২৬), মাসুম সর্দার (২৫) ও বাগেরহাটের রানা শেখ (২৫)।

পুলিশ বলছে, এদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

পুলিশ কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ বিশেষ অভিযানে নামে।

“শনিবার রাতভর চলা অভিযানে ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে বিভিন্ন সময় ডাকাতি করা নগদ টাকা, স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।”

গ্রেপ্তাররা সিলেট, ঢাকা ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় ডাকাতি করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানান তিনি।