২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে প্রতিবন্ধীকে ‘ধর্ষণের’ ঘটনায় মামলা

ঢাকার কেরাণীগঞ্জে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 11:17 AM

Updated : 12 Apr 2022, 02:01 AM

কেরানীগঞ্জ মডেল থানার এএসআই মহরম আলী জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কিশোরীর বড় বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

“মামলায় আটক প্রসঞ্জিতকেই একমাত্র আসামি করা হয়েছে।”

প্রতিবন্ধী ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে শনিবার দুপুরে এলাকাকাসী প্রসেঞ্জিতকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

রোববার দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও প্রসেঞ্জিতকে আদালতে হাজির করা হবে বলে এএসআই মহরম জানান।