২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 07:45 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

শনিবার বিকালে উপজেলার রুপবাটি ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে শাহজাদপুর থানার ওসি মনির হোসেন জানান।

নিহতরা হলেন, শ্যালাকাতি গ্রামের হাজী নুরু বক্সের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) ও ঢায়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সোহেল (১৬)।

ওসি মনির বলেন, বিকেল ৩টার দিকে ধানক্ষেতে কাজ করছিলেন ওই দুইজন। এ সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

সন্ধ্যায় গ্রামে তাদের দাফন করা হয়েছে বলে জানান তিনি।