সন্ধ্যা নদীতে নৌকা ডুবি: নানার পর নাতির লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নৌকা ডুবে নিখোঁজের নয় দিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে জুম্মাদী এলাকায় নদী থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার হয় বলে জানান বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান।
নিহত মাহিন (০৬) উপজেলার ব্রাহ্মণকাঠী গ্রামের আনোয়ার ব্যাপারীর নাতি।
গত ২৭ এপ্রিল রাতে ট্রলারের ধাক্কায় ডুবে নিখোঁজ হয় মাহিন ও তার নানা আনোয়ার ব্যাপারী। ওই দিনই নদী থেকে আনোয়ারের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে মাহিন।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে শিশুটির গলিত মৃতদেহ পাওয়া যায়।
