২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর বাল্য বিয়ের দায়ে ৩ জনের দণ্ড

দিনাজপুরের খানসামায় বাল্য বিয়ের দায়ে বরের ভাই, চাচা ও মামাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 12:06 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

শুক্রবার রাতে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর দর্জিপাড়ায় এ ঘটনা ঘটে বলে খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকার জানান।

দণ্ড প্রাপ্তরা হলেন নীলফামারী সদরের গোলগ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে ও বরের ভাই সদুরুল ইসলাম (৪০), চাচা ওবাইদুল রহমান (৪০) ও মামা মকবুল হোসেন (৪২)।

ওসি কৃষ্ণ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ৮টার দিকে দর্জিপাড়া এলাকার অষ্টম শ্রেণির ছাত্রী এক কিশোরীর (১৩) সঙ্গে গুলজার রহমানের বিয়ের আয়োজন চলছিল।

“সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান ওই বাড়িতে অভিযান চালান। এ সময় গুলজার পালিয়ে যান।”

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যআণ আদালত বসিয়ে গুলজারের ভাই ও চাচাকে ১০ দিনের কারাদণ্ড এবং  মামা মকবুলকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।