২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস উল্টে ৪ জন নিহত, আহত ১০

বগুড়ার শেরপুর উপজেলায় বাস উল্টে চারজন নিহতসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 12:58 AM

Updated : 12 Apr 2022, 02:00 AM

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি খান মো. ইরফান জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়ামুখী দেওয়ান পরিবহনের বাসটি ঘোগা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।

“এ ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যুর পাশাপাশি ১০ জন আহত হয়।”

আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি ইরফান জানান।

হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।