হবিগঞ্জে হত্যা মামলার আসামিকে ‘পিটিয়ে’ হত্যা
হবিগঞ্জ সদর উপজেলায় হত্যা মামলার এক আসামিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার উচাইল গ্রামে ওই ঘটনায় নিহত লিটন মিয়া (২০) স্থানীয় তাউছ মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার উচাইল চারিনাও গ্রামের জহুর আলী হত্যা মামলার আসামি ছিলেন লিটন মিয়া।
“বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামে ঘোরাফেরা করার সময় ওই মামলার বাদী আব্দুল আওয়ালসহ একদল লোক লিনটকে পিটিয়ে গুরুতর আহত করে।
“হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।”
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ জহুর আলীর ছেলে রিংকু মিয়াকে (২২) আটক করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো করেছে বলে জানান তিনি।
