২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নবাববাড়ি রক্ষায় সরকারি উদ্যোগ, বগুড়ায় শুভেচ্ছা সমাবেশ

বগুড়ায় নবাববাড়ি রক্ষায় সরকারি উদ্যোগের খবরে শহরে শুভেচ্ছা সমাবেশ করেছে ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 10:35 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

শুক্রবার বগুড়ার ঐতিহ্য স্থাপনা রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এই সমাবেশ হয়।

সমাবেশে বক্তব্য দেন মাহফুজুল হক দুলু, যাহেদুর রহমান যাদু, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, আব্দুর রহিম বগরা, মহসিন আলী রাজু, আব্দুস সালাম বাবু, আমজাদ হোসেন মিন্টু, জে এম রউফ, মির্জা আহসানুল হক দুলাল, আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ।

বগুড়া জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলীর স্মৃতিজিড়িত নবাববাড়িটি ১৯৮০ সালের পুরাকীর্তি আইন অনুযায়ী সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে নবাবাড়ির সামনে সংরক্ষিত পুরাকীর্তি সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে বলে জেলা প্রশাসক জানান।