২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

ফেনীতে মহাসড়কে সিএনজি অটোরিকশারন সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 01:33 AM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের একজন অটোরিকার চালক মিজানুর রহমান (৪৫)। অন্যজন অটোরিকশার যাত্রী সুকু মিয়া (৬০)। তাদের বাড়ি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ এলাকায়।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক এস এম জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই দুজন ঘটনাস্থলেই মারা যান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।