২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে মাদ্রাসাছাত্রী অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৩

ঢাকার দোহারের নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দায়ে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 09:16 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মইতপাড়া গ্রামের এহছাক মোল্লার ছেলে মো. রনি (২৫), একই গ্রামের মুন্নাফ মিস্ত্রীর ছেলে মো. মোসলেম (৩২) ও মৃত ছবদের আলীর ছেলে মো. সালাম (৫৫)।

দোহার থানার ওসি শেখ সিরাজুর ইসলাম জানান, বৃহস্পতিবার আদালত রনি ও মোসলেমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী আদালতে সাক্ষী দিয়েছে বলেও জানান ওসি।

মামলার বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকালে ওই মাদ্রাসা ছাত্রী তার দুই সহপাঠীর সাথে হেঁটে মাদ্রাসায় যাওয়ার পথে মাইক্রোবাসে করে এসে রনি ও মোসলেম তাকে জোর করে গাড়িতে তোলে।

“মাইক্রোবাসটি উত্তর শিমুলিয়া দিয়ে যাওয়ার সময় ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা তাদের আটক করে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।”

ই ছাত্রীর বাবা বুধবার দোহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।