ভারত ফেরত দিল বাংলাদেশি সেই তরুণের লাশ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সীমান্তের কাছে ভারতের বারাঙ্গাপাড়ায় পাওয়া সেই বাংলাদেশি তরুণের লাশ ফেরত আনা হয়েছে।
নালিতাবাড়ী থানার এসআই আরিফ হোসাইন জানান, বৃহস্পতিবার দুপুরে রফিকুল ইসলাম রবির (২৫) লাশ নাকুগাঁও স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।
রবি নালিতাবাড়ী উপজেলার কালাকুমা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রবি গত রোববার বাড়ি থেকে নিখোঁজ
হয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে ভারতে চলে যায়।
“পরে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে রবির লাশের সন্ধান পাওয়া যায়।”
ভারতের ডালু থানার খারুংগ্রি এলাকায় স্থানীয়রা রবিকে পিটিয়ে হত্যা করে বলে বিএসএফের বরাত দিয়ে এসআই আরিফ জানান।
