২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঢাকার সাভারের আশুলিয়ায় দিন-দুপুরে ঘরে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 05:24 PM

Updated : 11 Oct 2022, 08:11 PM

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গারীরচটে মোজাম্মেল হকের বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটের রান্না ঘরের মেঝে থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত রুমি আক্তার (২৩) কুমিল্লা জেলার মুরাদনগর থানার নয়াপাড়া গ্রামের ফরিদ হোসেনের মেয়ে।

আশুলিয়া থানার ওসি মহসীনুল কাদীর জানান, দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। রান্নাঘরের মেঝেতে রক্তাক্ত লাশ পাওয়া যায়।

তার ধারণা, রান্না কাজে ব্যস্ত ছিলেন রুমি। বাসায় আর কেউ না থাকায় হত্যাকারী সেই সময়টা বেছে নিয়ে এই হত্যাকাণ্ড সংঘঠিত করে পালিয়ে যায়।

নিহতের স্বামী আল হাসানের পাশ্ববর্তী এক মার্কেটে ওষুধের দোকান রয়েছে।

পারিবারিক কলহ অথবা স্বামীর পরকীয়া দ্বন্দ্বের বিষয়গুলো সামনে রেখে হত্যা বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন।

ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের সুমাইয়া নামে দেড় বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে।