১০ লাখ চিংড়ি রেনু উদ্ধার, জরিমানা
বরিশালে দুটি ট্রাক থেকে চিংড়ির ১০ লাখ রেনু পোনা উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
এ সময় রেনু পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে আটকও করা হয়।
তবে ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থদণ্ড দিলে, তারা জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, মঙ্গলবার ভোরে গোপন খবরের ভিত্তিতে মৎস্য বিভাগ, পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে নগরী সিঅ্যান্ডবি রোডে থেকে দুটি ট্রাক আটক করে।
“এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে আনুমানিক ১০ লাখ চিড়িং পোনা উদ্ধার এবং
৩৭ জনকে আটক করা হয়।”
দুপুরে আদালতে হাজির করা হয়ে তাদের ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, উদ্ধারকৃত চিংড়ির রেনু পোনা কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে বলে জানান কল্যাণ চোধুরী।
