২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে জমি নিয়ে সংঘর্ষে দেবর-ভাবি নিহত

পটুয়াখালী সদরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দেবর-ভাবি নিহত হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 02:35 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

বৃহস্পতিবার উপজেলার লোহালিয়া ইউনিয়নের প্রতাবপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে বলে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী জানান।

নিহতরা হলেন রুস্তম আলী (৬০) ও তার ভাবি মালেকা বেগম (৫০)।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএসপি সাহেব আলী বলেন, প্রতাবপুর গ্রামের বাসিন্দা বশিরের সঙ্গে জমি নিয়ে রুস্তম আলীর বিরোধ চলে আসছিল।

“সকাল সাড়ে ১০টার দিকে বিরোধপূর্ণ ওই জমি থেকে ডাল তোলা নিয়ে দুপক্ষের কথাকাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দেবব-ভাবি।

“তাদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসাপাতালে নেওয়া হয়। পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।”