সাতক্ষীরা পৌর মেয়র বরখাস্ত
নাশকতা মামলার আসামি সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার তাজকিন আহমেদ নিজে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে সাময়িক বরখাস্ত সংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশটি তিনি হাতে পেয়েছেন।
২০১৩ সালে সহিংসতা চলাকালে সাতক্ষীরায় গাড়ি পোড়ানোর মামলায় তার বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে বলে জানান তাজকিন।
তাজকিন আহমেদ চিশতি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
