২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার মণ্ডল জুট মিলের আগুন নিয়ন্ত্রণে

খুলনার দিঘলিয়ায় মণ্ডল জুট মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2016, 01:33 PM

Updated : 12 Apr 2022, 01:59 AM

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।” 

বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার দেয়াড়া ঘাট সংলগ্ন মণ্ডল জুট মিলে আগুন লাগে। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মণ্ডল জুট মিলের মালিক রবিউল আহসান সিকো বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।”