তিনজনকে জরিমানাসহ ৫৫৭০ কেজি আম ধ্বংস
সাতক্ষীরা সদর উপজেলায় কার্বাইড মেশানো ৫ হাজার ৫৭০ কেজি আম ধ্বংস ও তিনজনকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় বৈচনা গ্রামের মুহসিনা খাতুনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী জানান।
ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেক বলেন, মুহসিনা খাতুনের বাড়ি থেকে ৫ হাজার ৫৭০ কেজি কার্বাইড মেশানো আম ও ২ কেজি কার্বাইড জব্দ করা হয়।
“একই সময় মুহসিনা খাতুনকে ২ হাজার টাকাসহ ওই গ্রামের মফিজুর রহমানকে ১০ হাজার ও মনিরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
এছাড়া আমগুলো ধ্বংস করা হয়েছে বলে তিনি জানান।
