খাগড়াছড়িতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদৌগে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে ইউনিয়ন কার্যালয় থেকে সাংবাদিকদের শোভাযাত্রা বের হয়ে শহরের শাপলা চত্বর হয়ে আদালত এলাকা প্রদক্ষিণ করে কার্যালয়ে ফিরে শেষ হয়।
পরে কার্যালয়ের হলরুমে ইউনিয়ের সভাপতি এসএ টিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি নুরুল আজমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সভায় সাংবাদিকরা পার্বত্য জেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীর জন্য ঝুঁকি ভাতা চালু, রোয়েদাদ অনুয়ায়ী বেতন-ভাতা প্রদানসহ পেশাগত নিরাপওার দাবি জানান।
সভায় বক্তব্য দেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি কানন আচার্য্য, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, সাংবাদিক সৈকত দেওয়ান প্রমুখ।
