রামুতে ১৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
কক্সবাজারের রামুতে ১৫ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
এরা হলেন কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের পূর্ব লারপাড়ার জাফর আলমের ছেলে মোহাম্মদ কামাল (২৭) ও তার স্ত্রী।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।
তিনি বলেন, দুপুর ২টার দিকে ইয়াবা পাচারের গোপন খবর পেয়ে চট্টগ্রামমুখী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ওই দম্পতি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে আটক করে পুলিশ।
“পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
আটককৃতদের বিরুদ্ধে রামু থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি।
