অপহরণের ৩ ঘণ্টা পর আ.লীগের বিদ্রোহী প্রার্থী উদ্ধার
জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মনোয়ার হোসেনকে অপহরণের ৩ ঘণ্টা পর উদ্ধার করেছে র্যাব।
সোমবার বিকেলে মাত্রাই ইউনিয়নের আ. রাজ্জাকের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক হাসান আরাফাত জানান, মনোয়ার কালাই থেকে অটোরিকশা করে জয়পুরহাটে আসার পথে বানিয়াপাড়ায় ৪/৫ জনের একটি দল তার গতিরোধ করে অপহরণ করে।
“পরে গোপন খবর পেয়ে র্যাব সদস্যরা মনোয়ারকে উদ্ধার করে।”
এ সময় মাত্রাই গ্রামের বাড়ির মালিক রাজ্জাক পালিয়ে গেলেও তার স্ত্রী নূরী আক্তার (৪২), শাইলগুন গ্রামের আব্দুল জোব্বারের ছেলে ইসমাইল হোসেন (২৮) ও কুসুমশারা গ্রামের সামসুদ্দিনের ছেলে মাহবুবুর রহমান মামুদকে (৩২) আটক করে র্যাব।
