২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ১

গাজীপুরের টঙ্গী থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন সিম ও ভিওআইপি সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2016, 11:11 AM

Updated : 12 Apr 2022, 01:58 AM

গ্রেপ্তার মো. সাখাওয়াত হোসেন (২৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার নজরপুর গ্রামের মো. সাফিউদ্দিনের ছেলে।

টঙ্গী থানার এএসআই মো. সিদ্দিকুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে রোববার রাতে মধ্য আরিচপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

“এ সময় টেলিটক, গ্রামীণফোন, সিটিসেল ও রবিসহ বিভিন্ন অপারেটরের আট হাজারের হাজারের বেশি সিম, নেটওয়ার্কিং বক্স, সিমবক্স, ভয়েস কল ট্রান্সফরমার, কম্পিউটারের মনিটর ও ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়।”  

সোমবার সকালে তার বিরুদ্ধে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে বলে জানান এএসআই সিদ্দিকুর।