২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার সাভারে এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 05:45 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

মে দিবসের দুপুরে সাভারের সাধাপুর পুড়ানবাড়ি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দিনমজুর বশির শিকদার (৩০) সাধাপুর পুড়ানবাড়ি এলাকার রশিদ শিকদারের ছেলে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক কবির হোসেন জানান, বাড়ির পাশে একটি গাছে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বশির।

দুপুরে গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তিন সন্তানের বাবা নিহত বশির কী কারণে আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।