২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 04:31 PM

Updated : 20 Aug 2022, 12:35 PM

রোববার বেলা ১১টা দিকে উপজেলার বোর্ডমিল খাদেম মার্কেট এলাকায় সফিপুর-বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার এসআই মো. আব্দুল মজিদ বকুল জানান।

নিহত নিলুফা আক্তার (১১) গাইবান্ধা সদর থানার দক্ষিণ গিধারী এলাকার আব্দুল লতিফের মেয়ে। বোর্ডমিল এলাকার একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল সে।

এসআই মজিদ বলেন বলেন, বোর্ডমিল খাদেম মার্কেট এলাকার চায়ের দোকান রয়েছে আব্দুল লতিফের। নিলুফা বাবার দোকানে যাচ্ছিল। পথে সড়ক পার হওয়ার সময় একটি আটোরিকশা তাকে ধাক্কা দেয়।

‘এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

দুর্ঘটনার পর অটোরিকশা চালক হাসান আলীকে (২২) আটক করা হয়েছে।