২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারম্যান প্রার্থীকে তিন মাসের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2016, 12:06 AM

Updated : 20 Aug 2022, 12:35 PM

দণ্ডপ্রাপ্ত মাসুদ আলম পাটওয়ারী সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

সহকারী কমিশনার (ল্যান্ড) জেসমিন আক্তার বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকালে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে নরিংপুর বাজারে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন মাসুদ আলম।

“এ ঘটনায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা না দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন মাসের কারাদণ্ড দেন।”