২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহতের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইদিন আগে সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2016, 04:19 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বচ্ছল মিয়ার (২৮) নামে ওই যুবকের মৃত্যু হয় বলে জানান ব্রহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন।

স্বচ্ছল বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মাশাউরা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পত্তন ইউনিয়নের মাশাউরা গ্রামের ফারুক মিয়ার সঙ্গে পাশের মনিপুর গ্রামের তাজু মিয়ার বিরোধ চলছিল।

“এর জেরে বুধবার সকাল ৮টার দিকে তাদের দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ফারুক মিয়ার ছোট ভাই স্বচ্ছল মিয়াসহ অন্তত ২৫ জন আহত হন।”

আহত অবস্থায় স্বচ্ছল মিয়াকে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।