ময়মনসিংহে হোটেল থেকে নারীর লাশ উদ্ধার, আটক ৩
ময়মনসিংহে একটি হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার শহরের স্বদেশী বাজার এলাকার হোটেল মতিন থেকে মৃতদেহটি উদ্ধার ও ম্যানেজারসহ তিন জনকে আটক করা হয়েছে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম।
নিহত আয়েশার বেগমের (৪০) বাড়ি ভালুকার বিরুনিয়া গ্রামে।
ওসি বলেন, বুধবার রাতে আয়েশা ও নয়ন মিয়া (৫০) নামে এক ব্যক্তি স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের ১৬ ওঠেন। দুপুরে বাইরে থেকে ঘরের দরজা তালাবদ্ধ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তালা ভেঙে আয়েশার মৃতদেহ পাওয়া যায়।
তবে নয়ন মিয়া পলাতক রয়েছেন।
এই ঘটনায় হোটেল ম্যানেজার আব্দুস সাত্তার (৫২), কর্মচারী মন্টু মিয়া (৪৫) ও জাফর আলীকে (৫০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
